ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বান্দরবানে দুপক্ষের গোলাগুলিতে নিহত ৮

বান্দরবানের রোয়াংছ‌ড়ির খামতামপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র পক্ষের গোলাগু‌লিতে আটজন নিহত হ‌য়ে‌ছেন। আজ শুক্রবার দুপুরে খামতামপাড়া থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।


স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে  সশস্ত্র আরেক পক্ষের গোলাগুলি হয়। প‌রে‌ আজ সকালে সেখা‌নে গি‌য়ে জলপাই রঙের পোশাক পরা আটজনের মরদেহ দেখ‌তে পে‌য়ে তারা পু‌লিশে খবর দেন। এরপর পু‌লিশ ঘটনাস্থ‌ল থেকে মরদেহগুলো উদ্ধার ক‌রে।এদিকে কেএনএফ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তাদের গ্রুপের সাত সদস্যকে হত্যা করা হয়েছে। নিহত সাত সদস্য হলো ভান দু বম, সাং খুম, সান ফির খাং বম, বয়রেম বম, জাহিম বম, লাল লিয়ান বম ও লালঠা জার বম। তবে নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।


রোয়াংছ‌ড়ি থানার ওসি আবদুল মান্নান জানান, খামতামপাড়া এলাকা থে‌কে আটজনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তাদের লাশগুলো জেলা সদর হাসপাতালের ম‌র্গে পাঠানো হয়েছে।


এ ছাড়া খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘পাহাড়ের দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কী নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’

ads
ads
ads

Our Facebook Page

↑